আবারও শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

Train stopped
নিজস্ব প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ ০৪:৪১ অপরাহ্ন
আবারও শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সাথে সারাদেশের  ট্রেন চলাচল বন্ধ
আবারও শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারো রেললাইন অবরোধ করেছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ  শিক্ষার্থীরা  রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে রাজশাহী বিশ্বদ্যালয় রেল স্টেশনে জড়ো হতে থাকেন। এরপর বেলা ১১টায় রেল অবরোধের কর্মসূচির অংশ হিসেবে রাজশহীতে  রেল চলাচল বন্ধ করে দেন।


এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয় মাস, আমরা কেন দুই মাস’, ‘এক দুই তিন চার, পিএসসি তুই স্বৈরাচার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সময় চাই, সময়—যৌক্তিক সময় চাই’ ইত্যাদি স্লোগান দেন।

শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম বলেন, সরকারি চাকরিতে বৈষম্য নিরসনের জন্য যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই চাকরির ক্ষেত্রেই আবার নতুন বৈষম্যের উদ্ভব হয়েছে। পূর্বের যেসব বিসিএস লিখিত পরীক্ষায় ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সময় দেওয়া হতো, সেখানে এই বছর শুধুমাত্র নতুন ব্যাচের জন্য মাত্র ২ মাস সময় দেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের কোনো অযৌক্তিক দাবি নয়। পিএসসিকে এটি মানতেই হবে। যে পর্যন্ত পিএসসি এই সময় পরিবর্তন না করছে, সেই পর্যন্ত অবরোধ চলবে।

আরেক শিক্ষার্থী মেহরাজ হাসান রাফি বলেন, শিক্ষার্থীদের লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম প্রস্তুতির সময় দিতে হবে, যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পিএসসি যদি আমাদের সঙ্গে স্বৈরাচারী আচরণ চলমান রাখে, তাহলে আমাদের অবরোধও চলমান থাকবে।


‌ট্রেন যাত্রী আব্দুল কা‌দির বির‌ক্তি প্রকাশ ক‌রে ব‌লেন, শিক্ষার্থী‌দের দা‌বি যৌ‌ক্তিক। ত‌বে জনদু‌র্ভোগ যা‌তে না হয় সেই দি‌কেও তা‌দের নজর দি‌তে হ‌বে। তা‌দের যা দা‌বি দাওয়া আ‌ছে তা প্রশাস‌নের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আ‌লোচনা ক‌রে সমাধান কর‌তে হ‌বে। প্রায় দুই ঘণ্টা যাবৎ ট্রেনে আট‌কে আ‌ছি। যা প্রচণ্ড বির‌ক্তিকর।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি। শিক্ষার্থীদের আন্দোলনে রেলপথ অবরোধ থাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল কতৃপক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা চলমান রয়েছে। আশা করছি আলোচনা শেষে খুব দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


২২ নভেম্বর পশ্চিম রেলের জিএম ফরিদ আহমদের অনুরোধে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের ভিসি এর আশ্বাসে শিক্ষার্থীররা ৭ ঘন্টা পর তাদের অবোরধ সাময়িক স্থগিত করেছিলেন।তাদের যৌক্তিক দাবি না মানায় তার আজ ২৩ নভেম্বর আবারও রেলপথ অবরোধ করেন।