টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান

Breathtaking operation by joint forces
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ নভেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৪ নভেম্বর ২০২৫ ০১:৩৩ অপরাহ্ন
টেকনাফে পাহাড়ে যৌথ বাহিনীর শ্বাসরুদ্ধকর অভিযান
কক্সবাজারে টেকনাফে যৌথ বাহিনী শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে।

কক্সবাজারে টেকনাফে যৌথ বাহিনী শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়েছে। রোববার ২৩ নভেম্বর ২০২৫ খ্রি. ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ মডেল থানা পুলিশ, র‌্যাব ও বিজিবি কর্তৃক হ্নীলা ইউনিয়নের ২৪নং লেদা রোহিঙ্গা ক্যাম্প এবং নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিম পাশবর্তী গহীন পাহাড়ি এলাকায় অপহৃত ভিকটিম নুরুল ইসলামকে (৫০) উদ্ধারে শ্বাসরুদ্ধকর যৌথ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি এই মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার চেষ্টা করা হয়েছে।

অভিযানে ড্রোন ক্যামেরা এবং তথ্য প্রযুক্তির সহায়তায় যৌথ বাহিনীর অভিযানিক দল কর্তৃক অপহরণকারীদের বিভিন্ন আস্তানা ধ্বংস করে দেওয়া হয়।  

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, মামলার এজাহারনামীয় আসামীসহ সংঘবদ্ধ অপহরণ চক্র স্থানীয় বাসিন্দা এবং মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) যৌথভাবে গঠিত সশস্ত্র সন্ত্রাসী দল দীর্ঘদিন যাবৎ টেকনাফ থানা এলাকায় মাদক ব্যবসা, মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। অপহৃত ভিকটিম উদ্ধারসহ তাদের অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে যৌথ অভিযান অব্যাহত থাকবে।