রেল সচিবের শ্যালক পরিচয়ে রেলাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন তিনি

He is roaming the railway yard pretending to be the brother-in-law of the Railway Secretary
নিজস্ব প্রতিবদক(রাজশাহী):- ২৪ নভেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবদক(রাজশাহী):- ২৪ নভেম্বর ২০২৫ ০৪:৫৪ অপরাহ্ন
রেল সচিবের  শ্যালক পরিচয়ে রেলাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছেন  তিনি
রেল সচিবের শ্যালক পরিচয়ে রেলাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে তিনি

কে এই মোশাররফ হোসেন সিন্টু? রেল সচিবের শালা পরিচয়ে  ৫% কমিশনে দালালি ও অফিসার(কর্মকর্তাদের) বদলীর মাধ্যমে কমিশন বানিজ্য করে আসছে বলে অভিযোগ করেছেন রাজশাহীর শিরোইল কলোনীর আব্দুর রহমান নামের এক ব্যাক্তি।

তার অভিযোগ পত্র থেকে জানা যায়, রেল সচিবের শালা পরিচয় দিয়ে মোঃ মোশাররফ হোসেন সিন্টু রাজশাহী, সৈয়দপুর, পাকশী, লালমনিরহাট, ঢাকা ও চট্টগ্রামে এর প্রতিটি দপ্তরে গিয়ে কর্মকর্তাদের সচিবের ভয়ভীতি দিয়ে সরবরাহ কাজ নিচ্ছে। এছাড়া  বিভিন্ন কর্মকর্তাদের সুবিধাজনক জায়গায় বদলীর তদবীর করছেন তিনি। 

অন্যদুকে রেলের এডিজি/আরএস, আই, ওপি, ফাইন্যান্স দপ্তরে  বিভিন্ন দপ্তরে কাজ ৫% কমিশন নিয়ে এডিজি/আরএস, ডিজি কে দিয়ে ফাইল অনুমোদন করিয়ে দিচ্ছে।কিছু কর্মকর্তার স্কেল নিয়ে দেয়ার লোভ দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। এছাড়া কিছু কর্মকর্তাকে দুদকের মামলা থেকে অব্যহতি দেয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা দু হাতে কামাচ্ছে। 

রেল ভবনের অনেকই মনে করেন,সচিবের নাম ভাঙ্গিয়ে সে যা করছে তাহা হয়তো সচিব জানে না। যত দ্রুত সম্ভব একে  এখনি থামিয়ে দিতে হবে। নতুবা সচিবের মানক্ষুণ্ণ হবে। 

এই অভিযোগ আব্দুর রহমান করেন স্বয়ং রেল উপদেষ্টা ও রেল সচিব বরাবর।

জানাগেছে,আব্দুর রহমানের লিখিত অভিযোগের প্রেক্ষিতে নড়ে চড়ে নড়েচড়ে বসেছে রেল প্রশাসন। রেল সচিবের পক্ষে উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত একটি চিঠি ইস্যু করা হয়। যেখানে স্পষ্ট করা হয়, রেলপথ মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেলপথ মন্ত্রণালয় অথবা বাংলাদেশ রেলওয়ের উল্লিখিত কোনো অবৈধ ও অনৈতিক কার্যক্রমের সাথে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কোনো আত্মীয়তা বা নিকটজনের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই।

সচিবের নিকটজন পরিচয়ে কেউ কোনো প্রকার অনৈতিক বা অবৈধ তদবির অথবা সুপারিশ করলে তাকে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জানাগেছে প্রতারক মোশাররফ হোসেন সিন্টুর বাড়ি মাগুরা জেলায়। সে একসময় মেটলাইফ এ চাকরি করতো। বর্তমানে সে তদবির বানিজ্য করে বেড়ায়।