তানোরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
আর্থিক খাতে অংশগ্রহণ, নারীর অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোরে পূবালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে আর্থিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর ২০২৫) সকালে তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও স্থানীয় নারীদের ব্যাংকিং সেবা, সঞ্চয় অভ্যাস, লোন সুবিধা, ডিজিটাল ব্যাংকিং ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
পূবালী ব্যাংক পিএলসি তানোর উপশাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তারা জানান, গ্রাহকদের আর্থিক জ্ঞান বৃদ্ধি ও ব্যাংকিং সেবায় নারীদের সম্পৃক্ততা বাড়াতে তারা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছেন।
সহকারী মহাব্যবস্থাপক ও রাজশাহী শাখা প্রধান নাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তানোর সরকারি আব্দুল করিম সরকার কলেজের অধ্যক্ষ ড. মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সাজিদুর রহমান, সরকারি আব্দুল করিম সরকার কলেজের সিনিয়র প্রভাষক মকবুল হোসেন মোল্লা,রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক দেওয়ান মশিউর রহমান ও তানোর উপশাখার ব্যবস্থাপক আ: আলমসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।