১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

The main accused was arrested
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৪ নভেম্বর ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ন
১৯ মাস বয়সী শিশুকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে, রোববার দিবাগত রাত সোয়া ৩টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের বসনিয়াপাড়ার একটি বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব। 

মামলার এজাহারের বরাত দিয়ে  র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গত ৩১ জুলাই বিকেলে ভুক্তভোগী ওই শিশু তারাগঞ্জ কুর্শা পঞ্চায়েত পাড়াস্থ নিজ বাড়ির বাইরে খেলাধুলা করছিল। এসময় শিশুটিকে আসামি মো. রাব্বী চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ফলে শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত ও জখম হয়। এ সময় কান্নার শব্দ পেয়ে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, পরবর্তীতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা দায়ের করলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।