কক্সবাজারে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন পন্য রাখায় অভিযান
কক্সবাজারে ভোক্তা অধিকার অভিযান চালিয়েছে। সোমবার ২৪ নভেম্বর সকাল ১১টায় রামু উপজেলার রামু চা বাগান বাজার ও চৌমুহনী স্টেশন বাজার তদারকিকালে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা, পন্যের গায়ে লেবেল ও মূল্য না থাকা এবং অনুমোদনবিহীন পন্য রাখাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ৩টি প্রতিষ্ঠানকে ১৬০০০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানসমুহকে একই অপরাধ পুনরায় না করার জন্য সর্তক করা হয়।
অভিযানে বাজার তদারকি করেন ভোক্তা অধিকার এর জেলা সহকারী পরিচালক হাসান আল মারুফ।
প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মমতাজ উদ্দিন। নিরাপত্তার দায়িত্বে ছিলেন রামু থানা পুলিশের একটি টিম।
বিজয়বাংলা নিউজকে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। ভেজাল, অনিয়ম ও ভোক্তার স্বার্থে সকলকে সর্বোচ্চ সর্তক থাকতে হবে।