দুর্ঘটনা রোধে নিয়ম মেনে চলার আহবান নিসচার

I want a safe road
নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৫ ০৬:১৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৫ নভেম্বর ২০২৫ ০৬:১৯ অপরাহ্ন
দুর্ঘটনা রোধে নিয়ম মেনে চলার আহবান নিসচার
দুর্ঘটনা রোধে নিয়ম মেনে চলার আহবান নিসচার

২৫ নভেম্বর মঙ্গলবার নিরাপদ সড়ক চাই-এর ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা), রাজশাহী জেলা শাখার উদ্যোগে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সকাল ১১:৩০ মিনিটে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক ট্রাফিক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ করা হয়। সকলকে নিয়ম মেনে চলার আহবান জানিয়ে প্রচার কর্মসূচী পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহন করেন নিসচা, রাজশাহী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সাবান আলী দিলীপ,কার্যকরী সদস্য- কবি মোস্তফা ফেরদৌস হাজরা,আজমিরা আক্তার পাঁপিয়া, সদস্য- রুবেল, মেরিনা,শাহান,তামিম,তুহিন,মাশরাফি প্রমুখ।