রাজশাহীর তানোরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

Clash between two BNP groups in Tanore, Rajshahi
নিজস্ব প্রতিবেদক: ২৫ নভেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২৫ নভেম্বর ২০২৫ ০৮:০৪ অপরাহ্ন
রাজশাহীর তানোরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫,  এলাকায় উত্তেজনা
রাজশাহীর তানোরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন। রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। 

প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন। তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক।২৫ নভেম্বর( মঙ্গলবার) সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন। ওই মিছিলে হঠাৎ করেই হামলা চালান শরীফ উদ্দিনের সমর্থকরা।


বিএনপি কর্মী রাহেল আলী জানান, তারা শান্তিপূর্ণভাবে মশাল মিছিল বের করেন। হঠাৎ করেই অতর্কিত হামলা চালান সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজানের লোকজন। মিজান এলাকায় শরীফ উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত। তাদের হামলায় তারেক অনুসারী কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

তবে বিএনপি নেতা মিজানুর রহমান মিজান জানান, তারা হামলা করেননি। মিছিল থেকে তার কর্মীদের উপর হামলা চালায়। এতে ৫ জন আহত হয়েছে।

তানোর থানার ওসি আফজাল হোসেন জানান, বিএনপির দুইপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।