রাজশাহীতে শীতের ভাপা পিঠায় জমে উঠেছে শীতের আমেজ

The winter atmosphere is captured in the steamed pie
জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৫ ০৮:২১ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ, বিশেষ প্রতিনিধি: ২৫ নভেম্বর ২০২৫ ০৮:২১ অপরাহ্ন
রাজশাহীতে শীতের ভাপা পিঠায় জমে উঠেছে শীতের আমেজ
ভাপা পিঠায় জমে উঠেছে শীতের আমেজ

রাজশাহীতে  শীতের আগমনী হাওয়ার সঙ্গে সঙ্গে রাজশাহীর প্রান্তিক এলাকা থেকে শহরের অলিগলিতে এখন জমে উঠেছে ভাপা পিঠার রমরমা ব্যবসা। সন্ধ্যা নামলেই সড়কের মোড়ে মোড়ে, বাজারের পাশে আর বিশ্ববিদ্যালয় এলাকার টঙ দোকানগুলোতে ভিড় জমছে ভাপা পিঠার ক্রেতাদের।

পিঠা ব্যবসায়ীরা জানান, শীত শুরু হতেই ভাপা পিঠার চাহিদা বেড়ে গেছে কয়েকগুণ। চাউলের গুঁড়া, নারিকেল আর গুড়ের সুগন্ধে ভরপুর এই ঐতিহ্যবাহী পিঠা শীতের রাতকে করে তোলে আরও উপভোগ্য। একেকটি দোকানে দিনে শত শত পিঠা বিক্রি হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীদের কাছে ভাপা পিঠা এখন অন্যতম প্রিয় খাবার।

বিক্রেতাদের মতে, চলতি মৌসুমে ভাপা পিঠা বিক্রি তাদের আয় বাড়ানোর পাশাপাশি স্থানীয় কৃষকদের চাল ও গুড়েরও ভালো চাহিদা তৈরি করছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এ চাহিদা আরও বাড়বে বলে আশা করছেন তারা।

শীতের কুয়াশা, আগুনের উনুন আর ভাপা পিঠার ধোঁয়া—সব মিলিয়ে রাজশাহীর শীতে এখন যেন উৎসবের আমেজ।