কক্সবাজারে যৌথ অভিযানে ২৮ নারী ও শিশু উদ্ধার
28 women and children rescued
কক্সবাজারে যৌথ অভিযানে নারী ও শিশু সহ ২৮ জন উদ্ধার হয়েছে। ২৫ নভেম্বর টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়ায় পাচারকালে তাদের উদ্ধার করা হয়।
বিজয়বাংলা নিউজকে কোস্ট গার্ড জানিয়েছে, সংঘবদ্ধ পাচারকারী চক্র তাদের পাচার করছিল তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে তাদের উদ্ধার তৎপরতা চালানো হয়।
কোস্ট গার্ডের সাগর পথে নিয়মিত টহল জোরদার রয়েছে৷ পাচারসহ যে কোন অপরাধ দমনে আন্তরিকতার সাথে কাজ করছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।