দেশের 'এ' ক্যাটাগরিতে স্থান পেলো কক্সবাজার সরকারি কলেজ

Cox's Bazar Government College ranked in the country's 'A' category
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ নভেম্বর ২০২৫ ০২:১৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ নভেম্বর ২০২৫ ০২:১৬ অপরাহ্ন
দেশের 'এ' ক্যাটাগরিতে স্থান পেলো কক্সবাজার সরকারি কলেজ
দেশের ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ।

দেশের ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে কক্সবাজার জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ।

দেশের সরকারি কলেজগুলোকে ৪টি ভাগে ভাগ করেছে সরকার। এ, বি, সি এবং ডি- এ চার ক্যাটাগরিতে এ বা প্রথম ক্যাটাগরিতে স্থান পেলো কক্সবাজার সরকারি কলেজ।

গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে উচ্চ মাধ্যমিক, স্নাতক (পাস ও সাবসিডিয়ারি), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের সরকারি কলেজসমূহকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেসব কলেজকে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে যাদের ছাত্র-ছাত্রীর সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্স বিষয়ে সংখ্যা ১০টির বেশি।

‘এ’ ক্যাটাগরিতে কক্সবাজার সরকারি কলেজসহ মোট ৮১টি কলেজ স্থান পেয়েছে।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার কলেজে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার এবং এ কলেজের অর্নাসের বিষয় রয়েছে ১৩টি।

বিজয়বাংলা নিউজকে কাছে এক প্রতিক্রিয়ায় কলেজ অধ্যক্ষ মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী কৃতজ্ঞতা এবং কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।