চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে

Livestock Week inaugurated
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ নভেম্বর ২০২৫ ০২:২৫ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৬ নভেম্বর ২০২৫ ০২:২৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে   প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে
দেশীয় জাত,আধুনিক প্রাযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি স্লোগান কে সামনে রেখে জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

দেশীয় জাত,আধুনিক প্রাযুক্তি প্রানীসম্পদে হবে উন্নতি  স্লোগান  কে সামনে রেখে   জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।  উপজেলা প্রাণিসম্পদ  অধিদপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে  উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।


বুধবার সকালে হাসপাতাল প্রাঙ্গনে উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ ওয়াসিম আকরাম। জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ অনুষ্ঠান চলবে ২৬ শে নভেম্বর থেকে ২ রা ডিসেম্বর পর্যন্ত। জাতীয় প্রানীসম্পদ সপ্তাহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন, ভেটেনারি সার্জন বরুন কুমার প্রামানিক সফল খামারি মুসলেহ উদ্দিন সরকারসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দরা।  মেলায় মোট তিরিশ টি ষ্টল অংশগ্রহণ করে। উদ্বোধন শেষে ষ্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা