বিশেষ প্রতিবেদন

জাতীয় ঐক্যমত কমিশনে “ জাতীয় সনদ” হস্তান্তর

National certificate
নিজস্ব প্রতিবেদক: ২৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৬ নভেম্বর ২০২৫ ০৪:১৫ অপরাহ্ন
জাতীয় ঐক্যমত কমিশনে “ জাতীয় সনদ”  হস্তান্তর
জাতীয় ঐক্যমত কমিশনে “ জাতীয় সনদ” হস্তান্তর

সুশাসনের জন্য নাগরিক ( সুজন ) রাষ্ট্র সংস্কারের জন্য বেশ অনেক দিন আগে থেকে কিছু  বিষয় তুলে ধরে জাতিকে সচেতন করার কাছ ঠিক  । ১৩ নভেম্বর ছিল সুজনের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অস্থিরতা সৃষ্টি হলেেদেশের  আটটি বিভাগে কর্মশালার আয়োজন করে সংস্কার খসড়া রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হয়। ২০২৪ সালে কোটা আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ জাতীয় আলোচনায় প্রাধান্য পায়। সুজন সংলাপ জরিপ প্রচারণার মাধ্যমে তা তুলে ধরে। 

সারা দেশে ১৫টি নাগরিক সংলাপে ৬৪ জেলার ১,৬৫৭ জন অংশ গ্রহন করে এর মধ্যে ২২ শতাংশ ছিলেন নারী। সংলাপে গুলিতে অংশ গ্রহনকারীরা জরিপ ফরম পুরনের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন। আন্দোলনে বিগত সরকারের পতন হয়েছে কিন্তু তখনকার বিষয় নিয়ে  দীর্ঘ সময় ধরে নানা সংলাপ গোল টেবিল আলাপ আলোচনা ইত্যাদি হলেও সেখানে নারীদের সরাসরি নির্বাচনে অংশ গ্রহন সহ বেশ কিছু  বিষয় এড়িয়ে যাওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে যেসব সমস্যা রয়েছে  তা সংস্কার ছাড়া কখনো সমাধান সম্ভব নয়।


ইতিমধ্যে সুজনের পক্ষ থেকে সংস্কার বিষয়ে মতামত জরিপ ঐক্যমত কমিশনারের কাছে হস্তান্তর করা হয়েছে। সংস্কারে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইন সংস্কার, সাংবিধানিক সংস্কার। ভারসাম্য প্রতিষ্ঠার সংস্কার, রাজনৈতিক দলগুলির সংস্কার। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য বড় বিষয় দৃষ্টি ভঙ্গির পরিবর্তন একি সাথে প্রশাসনের সংস্কার প্রয়োজন । নাগরিকগণ জাতীয় সনদে যা সংযোজন -বিয়োজন সংশোধন বিষয়ে মতামত দিয়েছেন তাও হস্তান্তর করা হয়েছে। চুড়ান্ত জাতীয় সনদে মোট ২২টি বিষয় যুক্ত করা হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠির বিভিন্ন সমস্যার সমাধানের কথা উল্লেখ করে তাদের মান উন্নয়নের বিষয়টি গৃহিত হয়েছে। এ ছাড়াও ধর্মীয় পারস্পারিক সমপ্রীতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। 

যারা এ বিষয়ে গুলি নিয়ে কাজ করেছেন তারা আশা করছেন সহযোগিতা পেলে জাতীয় সনদের রুপরেখায়  দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজন সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশনের ঐক্যমত ও পারস্পারিক নাগরিকদের সহযোগিতা।

সূত্রঃ- জাতীয় সনদ নাগরিক ভাবনা শীর্ষক ।