শেখ হাসিনাকে প্রত্যর্পণ

ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি

Touhid Hossain
অনলাইন ডেস্ক ২৬ নভেম্বর ২০২৫ ০৪:৩২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২৬ নভেম্বর ২০২৫ ০৪:৩২ অপরাহ্ন
ঢাকার চিঠির জবাব এখনও দেয়নি দিল্লি
....সংগৃহীত ছবি

মৃত্যুদণ্ডের রায়ের পর তাঁকে ফেরাতে ভারতকে চিঠি পাঠায় ঢাকা। কিন্তু সেই চিঠির জবাব এখনও আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব কবে আসবে জানি না। তাছাড়া, দিল্লির কাছ থেকে এতো দ্রুত উত্তর আশাও করে না ঢাকা।

নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনও চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এ সময় ফ্রান্স থেকে এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের আগে তাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি দেয় ঢাকা। কিন্তু সেসব চিঠির কোনো জবাব আসেনি। এবার রায়ের পর তাকে ফেরাতে আবারও চিঠি দেয় ঢাকা।