বদলগাছীতে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

Livestock Week and Exhibition Inauguration
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ):- ২৬ নভেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ):- ২৬ নভেম্বর ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ন
বদলগাছীতে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
বদলগাছীতে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

 "দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি" প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার ২৬শে নভেম্বর সকাল ১১টায় বদলগাছী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তরের সহোযোগিতায় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি। প্রধান অতিথি ইশরাত জাহান ছনি প্রদর্শনী মেলাতে আসা গরু,ছাগল, ভেড়া, মহিষ,বিড়াল,কুকুর সহ বিভিন্ন পাখির স্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

 উদ্বোধন শেষে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রিপা রাণীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি।বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহঃ ভূমি কমিশনার পলাশ উদ্দীন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান, থানা পুলিশের সিনিয়র এসআই মুনিরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহম্মেদ, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহাম্মেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগণ উপস্থিত ছিলেন।