রাবিতে চালু হলো ই-কার, ৫ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ

E-car, opportunity to tour campus for 5 taka
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৫ ০৫:১৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৫ ০৫:১৩ অপরাহ্ন
রাবিতে চালু হলো ই-কার, ৫ টাকায় ক্যাম্পাস ঘোরার সুযোগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে স্বল্পভাড়ার পরিবহন সুবিধা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ই-কার সার্ভিস চালু করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে স্বল্পভাড়ার পরিবহন সুবিধা নিশ্চিত করতে আনুষ্ঠানিকভাবে ই-কার সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রশাসন ভবন-১ চত্বরে এ সেবার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব।

উদ্বোধন শেষে উপাচার্য বলেন, “রাবির বিশাল ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা–কর্মচারীদের চলাচলে সাশ্রয়ী পরিবহনের যে ঘাটতি ছিল, ই-কার্ট চালুর মাধ্যমে সেই দীর্ঘদিনের চাহিদা পূরণ হলো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকারসহ রাকসু সহ-সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রুয়ার সভাপতি মো. রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক প্রফেসর মো. নিজাম উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর জে এ এম সকিলউর রহমান এবং নির্বাহী সদস্য নূরুল ইসলাম বুলবুল।উল্লেখ্য, রাজশাহী ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)-এর ব্যবস্থাপনায় এ ই-কার্ট সার্ভিস পরিচালিত হবে। প্রথম পর্যায়ে ৫টি ই-কার্ট চালু করা হয়েছে, শিগগিরই আরও একটি ই-কার্ট যুক্ত হবে।

ই-কার্টগুলো বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, শহীদ সাকিব আনজুম (কাজলা) গেট ও শহীদ আলী রায়হান (বিনোদপুর) গেট থেকে বিভিন্ন আবাসিক হল, প্রশাসন ভবন ও অ্যাকাডেমিক ভবন রুটে চলবে। প্রতি যাত্রায় ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ৫ টাকা। ভবিষ্যতে চাহিদা ও প্রয়োজনে ই-কার্টের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।