যাবজ্জীবন ও সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

2 accused arrested
* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ নভেম্বর ২০২৫ ০৫:২২ অপরাহ্ন সারা বাংলা
* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৭ নভেম্বর ২০২৫ ০৫:২২ অপরাহ্ন
যাবজ্জীবন ও সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার
যাবজ্জীবন ও সাজাপ্রাপ্ত ২ আসামি গ্রেফতার

মাদক মামলায় যাবজ্জীবন ও ৫ বছর সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডে দন্ডনীয় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি শাহজাহান ও রুপন কুমার চাকমাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

 র‌্যাব-১৫ জানিয়েছে, ২৬ ও ২৭ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর অভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন ও সাজা পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি শাহজাহানকে উখিয়া হাজির পাড়া এলাকা থেকে এবং রুপন কুমার চাকমাকে উখিয়া তেলখোলা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।

গ্রেফতাররা হল শাহজাহান (৩২), পিতা : মৃত মির কাশেম, হাজির পাড়া (মগডেবা ঘোনার পাড়া) ৬নং ওয়ার্ড, উখিয়া ও রুপন কুমার চাকমা (২৫), পিতা: মংপু চাকমা, তেলখোলা, চাকমা পাড়া, ৬নং ওয়ার্ড, উখিয়া। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।