ইয়াবা বিক্রেতাসহ পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ

Microbus used for transporting yaba dealers seized
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ নভেম্বর ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ন
ইয়াবা বিক্রেতাসহ পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ
কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম হাওলাদার (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজারে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. জসিম হাওলাদার (৩৯) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চাকরিয়া উপজেলার ডুলাহাজারাস্থ রিংভং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে মাইক্রোবাসে করে এক যুবক বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছে; এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়াস্থ ডুলাহাজারা রিংভং এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। বেশ কয়েকটি গাড়ি তল্লাশির এক পর্যায়ে একটি মাইক্রোবাস গাড়িকে থামার জন্য সংকেত দিলে গাড়িটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মাইক্রোবাসকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে কাগজ মোড়ানো প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে ইয়াবাবহনকারী হাওলাদারকে গ্রেপ্তার করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, ডুলাহাজারা এলাকায় চেকপোস্ট বসিয়ে হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত মাইক্রোবাস। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হবে।