'জলধারা ও ফ্রেন্ডস' ড্রিংকিং ওয়াটারকে জরিমানা

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৮ নভেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ২৮ নভেম্বর ২০২৫ ০৪:২১ অপরাহ্ন
'জলধারা ও ফ্রেন্ডস' ড্রিংকিং ওয়াটারকে জরিমানা
'জলধারা ও ফ্রেন্ডস' ড্রিংকিং ওয়াটারকে জরিমানা
বিএসটিআই, কক্সবাজার কর্তৃক পৌর শহরে 'বিএসটিআই আইন ২০১৮' ও 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮' এর আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এর নেতৃত্বে ও পুলিশ-বিজিবি প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টে পশ্চিম বাহারছড়া বিমানবন্দর সড়কের 'ফ্রেন্ডস বিজনেস ডেভেলপিং ফার্ম' প্রতিষ্ঠানকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যাতিত 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' পণ্য বাজারজাত করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে ৬০,০০০ টাকা মাত্র জরিমানা করা হয়েছে।

অপরদিকে টেকপাড়ার 'জলধারা' প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের সিএম সনদ ব্যাতিত 'প্যাকেজড ড্রিংকিং ওয়াটার' পণ্য উৎপাদন, বিক্রয়, বাজারজাত করার অপরাধে 'বিএসটিআই আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ৭০,০০০ টাকা মাত্র জরিমানা করা হয়েছে।

এছাড়া আরো দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হলেও তারা মোবাইল কোর্টের আগমন টের পেয়ে নিজ নিজ প্রতিষ্ঠান তালা লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে 
বিএসটিআই কক্সবাজার এর মো: শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও এস.এম রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি) অংশগ্রহণ করেন।