আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক

Craftsman arrested with firearms
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ নভেম্বর ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৮ নভেম্বর ২০২৫ ০৪:৩৩ অপরাহ্ন
আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক
আগ্নেয়াস্ত্রসহ কারিগর আটক

কক্সবাজারে বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানিয়ে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কেরুনতলী সংলগ্ন গহিন পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে।

লেফটেন্যান্ট কমান্ডার আরও বলেন, অভিযান চলাকালে ওই এলাকা থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা গোলা, ৪ রাউন্ড ফাঁকা গোলা, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ১ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়।

জব্দ আলামত ও আটক ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়।