রাজশাহীতে আবাসিক হোটেলের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Body found hanging from residential hotel room
নিজস্ব প্রতিবেদক: ২৯ নভেম্বর ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৯ নভেম্বর ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
রাজশাহীতে আবাসিক হোটেলের কক্ষ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
..........প্রতীকী ছবি

রাজশাহী মহানগরীর নিউমার্কেট সংলগ্ন ‘ওয়ে হোম আবাসিক হোটেলের কক্ষে এক যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ক্রাইমসিন ইউনিট পৌঁছানোর পর লাশটি আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, মৃত যুবকের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।