রাজশাহীতে রেলওয়ের গণশুনানি অনুষ্ঠিত

Railway public hearing held
আবুল কালাম আজাদ ৩০ নভেম্বর ২০২৫ ০৩:০০ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ৩০ নভেম্বর ২০২৫ ০৩:০০ অপরাহ্ন
রাজশাহীতে রেলওয়ের গণশুনানি অনুষ্ঠিত
রাজশাহীতে পাকশী বিভাগের আওতাধীন বিভিন্ন সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ে রাজশাহীতে পাকশী বিভাগের আওতাধীন বিভিন্ন সেবা কার্যক্রমে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর সকালে ১০ টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা ও সুধীজন উপস্থিত ছিলেন।

ফরিদ আহমেদ(মহাব্যবস্থাপকরেলওয়ে পশ্চিম, এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জিয়াউল হক (অতিঃসচিব) রেলপথ মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,,সুজিত বিশ্বাস প্রধান বানিজ্যিক কর্মকর্তা, রেলওয়ে পশ্চিম, রাজশাহী।মোঃ আমিনুল হাসান প্রধান যান্ত্রীক প্রকৌশলী (পশ্চিম), আহসান আলী ভূঁইয়া চীফ অপরেটিং সুপারিনটেনডেনট, রেলওয়ে (পশ্চিম),আহম্মদ হোসেন মাসুম প্রধান প্রকৌশলী (পশ্চিম),মোঃ নাদিম সারওয়ার প্রধান ভূ-সম্পতি কর্মকর্তা, (পশ্চিম),গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ প্রধান অর্থ উপদেস্টা আমিনুল হাসান প্রধান যান্ত্রীক প্রকৌশলী (পশ্চিম) জহিরুল চীফ কমান্ডেন্ট ( আরএনবি- পশ্চিম),বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ড (পাকশী)সহ সকল বিভাগীয় কর্মকর্তাগন,সহকারী ক্লেইম ইন্সপেক্টর ইসতিয়াক হোসেন সহ পশ্চিম রেলের কর্মচারী ও রাজশাহীর গণ্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।


গণশুনানিতে অংশগ্রহণকারীরা রেলসেবা সংক্রান্ত নানা অভিযোগ, দুর্ভোগ ও পরামর্শ তুলে ধরেন। তারা টিকিট সেবা সহজীকরণ, ট্রেন চলাচল সময়নিষ্ঠ করা, নতুন ট্রেন সংযোজন, স্টেশন এলাকার নিরাপত্তা বৃদ্ধি, রেলওয়ে সম্পত্তি দখলমুক্তকরণ এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, রেলওয়ে একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। তাই দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। জনগণের অর্থে পরিচালিত এ প্রতিষ্ঠানের প্রতিটি সেবা যেন সেবাগ্রহীতার দোরগোড়ায় পৌঁছে—এটাই হওয়া উচিত মূল লক্ষ্য।

গণশুনানিতে সেবাগ্রহীতা ও ভুক্তভোগী নাগরিকেরা রেলওয়ে সেবা সংক্রান্ত নানা সমস্যা, দুর্ভোগ ও প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবনা গুলো, টিকিট বিক্রয়ে অনিয়ম, কর্মকর্তাদের রূঢ় আচরণ, ট্রেনের সময় সূচি ঠিক রাখা, স্টেশন এলাকার নিরাপত্তা, প্ল্যাটফর্ম উন্নয়ন ও রেলওয়ে সম্পত্তি দখল মুক্ত করার দাবি জানান।

এছাড়া রেলওয়ে কর্মচারীর অসৌজন্যমূলক আচরণ ও টিকিট বিক্রয়ে অনিয়মের বিষয়ে তদন্ত কমিটি গঠন,নারী যাত্রীদের নিরাপত্তা, স্থানীয় ও মেইল ট্রেনে বগি বাড়ানো, রাজশাহী স্টেশনের ৬ ও ৭ নং উন্নত প্ল্যাটফর্মে ও যাত্রী ছাউনি নির্মাণ, লোকাল ট্রেনে পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষা, নিম্নমানের লাইট ও ফ্যান পরিবর্তন, টিটিই না থাকার অভিযোগসহ রেলওয়ে স্টেশনে কিশোর গ্যাংয়ের অবাধ চলাচল বন্ধের বিষয়ও গুরুত্ব পায়।

শুনানীতে উপস্থিত রেলপথ মন্ত্রনালয়ের অতিঃ সচিব জিয়াউল হক তাৎক্ষনিক এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।এছাড়া প্রয়োজনে নোটিশ বোর্ডে হালনাগাদ তথ্য সংযোজনের পরামর্শ দেওয়া হয়।তিনি বলেন, গণশুনানির মাধ্যমে জনগণের সমস্যা ও প্রত্যাশা সরাসরি শোনা যায়, এতে দ্রুত সমাধানের পথ খুলে যায়।তিনি আরও জানান, নিয়মিত এ ধরনের উদ্যোগ চালু থাকলে রেলওয়ে আরও জনবান্ধব, কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত হবে।


মহাব্যবস্থাক ফরিদ আহমেদ বলেন, গণশুনানির মাধ্যমে জনগণের অভিযোগ ও চাহিদা সরাসরি শোনা যায়, ফলে দ্রুত সমাধানের সুযোগ সৃষ্টি হয়। ভবিষ্যতে নিয়মিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে রেলওয়েকে আরও জনবান্ধব ও সেবাকেন্দ্রিক প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।

গণশুনানি শেষে উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অতীতে রেলওয়ের বিভিন্ন সমস্যা জানাতে সুযোগ না থাকলেও এখন সরাসরি কর্মকর্তাদের সামনে মতামত ও অভিযোগ উপস্থাপন করতে পারছেন। যা সমাধান প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করবে। এছাড়া তিনি পার্বতীপুর রাজশাহী উত্তরা ট্রেনটি পুনরায় চালুর আশ্বাস দেন।