চাঁপাইনবাবগঞ্জে বিএনপি'র প্রার্থীর সমর্থকদের হামলার শিকার সাংবাদিক ও সাধারণ ভোটার
৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের বিএনপি মনে না তো মনোনয়ন প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকদের হামলার শিকার হয়েছেন সাংবাদিক ও সাধারণ ভোটার অভিযোগ পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার হয়েছেন জাহাঙ্গীর আলম নামে এক সাংবাদিক। তিনি সময় টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার(২৭ নভেম্বর) রাত ৮ টার দিকে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর আলম। হামলার শিকার সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের সংবাদ সংগ্রহ করছিলাম। এমন সময় আমিনুলের সমর্থকরা হঠাৎ আমাকে লক্ষ্য করে মারধর করতে থাকে। একাধিকবার সাংবাদিক পরিচয় দিয়েও কোনো লাভ হয়নি। বরং আরও উত্তেজিত হয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরে আঘাত করতে থাকে। এসময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া করেন আমিনুল ইসলামের সমর্থকরা। সূত্রে জানাযায় চাঁপাইনবাবগঞ্জ-২ আনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামকে মোবাইল ফোনে কল দিলে তিনি বলেন আমাদের দলের ছেলে না । হামলাকারী হলেন রহনপুর কলেজ মোড় এলাকার রমযান আলীর ছেলে শুভ ও আশরাফুল ইসলাম ভেড়ির ভাগ্নে।
উল্লেখ্য যে, ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন কার্ড পাওয়াকে কেন্দ্র করে চায়ের দোকান ভাঙচুর দোকানদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ ঠা নভেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের টিকরামপুর গ্রামে। স্থানীয়রা জানান মনিরুল ইসলাম সৌখিন নামে এক চায়ের দোকানদার চা বিক্রি করতেছে। হঠাৎ করে রাজনীতির কথা উঠে আসলে বিএনপির মনোনয়ন কার্ড বিতরণ হয়েছে এবং তার মধ্যে কয়েকটি কার্ড স্থগিত করা হয়েছে বলে টিভিতে প্রচার করা হয়েছে। এই কথাকে কেন্দ্র করে রাস্তার ওইপার থেকে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলামের সমর্থক আবুল কাশেমের ছেলে আব্বাস আলী ও নাজমুল ইসলাম এসে চায়ের দোকানদার মনিরুল ইসলামকে বিভিন্ন গালাগালি করেন। এক পর্যায়ে মনিরুল ইসলামের ছেলে শাকিল আলী নিষেধ করলে তাকে মারধর শুরু করেন। চায়ের দোকানদার মনিরুল ইসলাম ধরতে গেলে তাকেও এলোপাথাড়ি মারধরের শিকার হন। এলাকার আরো লোকজন এসে ছুটায় এবং মনিরুল ইসলাম গুরুতর আহত হওয়ার কারণে তাকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ভুক্তভোগী চায়ের দোকানদার মনিরুল ইসলাম সূত্রে জানা যায় আমি দোকানদারি করছিলাম কথায় কথায় রাজনীতি আলাপ বিএনপি'র কার্ড বিতরণ সম্বন্ধে আমি বলি যে কার্ড ঘোষণা করলেও কয়েকটি মনোনয়ন কার্ড ঘোষণা করা হয়নি স্থগিত করা হয়েছে। সেটাকে কেন্দ্র করে মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলাম সমর্থক আব্বাস ও নাজমুল আমার দোকানে এসে বিভিন্ন খারাপ ভাষা ও আমাকে এবং আমার ছেলেকে মারধর করেন। বর্তমানে আমি মেডিকেলে চিকিৎসাধীন আছি । বিএনপির মনোনয়ন কার্ড পাওয়া আমিনুল ইসলাম এর সমর্থক আব্বাস আলী জানান চায়ের দোকানে বিএনপি'র কার্ড সমন্ধে আলোচনা হলে আমি জিজ্ঞেস করি তাতে কিছু কথা কাটাকাটি হয়। আমার ছোট ভাই নাজমুল দূর থেকে শুনতে পেয়ে না বুঝে চায়ের দোকানদার মনিরুলের ছেলেকে কয়েকটা চড় থাপ্পড় মারেন স্থানীয় লোকজন এসে উভয়কে সরিয়ে দেন। ঘটনার বিষয়টি থানা সুরে জানাযায় মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায় করেছেন এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম অভিযোগ করেছেন আইনিভাবে ব্যবস্থা চলছে।