নাইট কোচের চাকায় পিষ্ট হয়ে নিহত-১, আহত- ১ , চালক আটক

1 killed, 1 injured after being crushed by night coach
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৫ ১২:০১ অপরাহ্ন
নাইট কোচের চাকায় পিষ্ট হয়ে  নিহত-১, আহত- ১ , চালক আটক
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে "ম্যাক্স এন্টারপ্রাইজ" নামের নাইটকোচের ধাক্কয় মোটরসাইকেল আরোহীর একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে "ম্যাক্স এন্টারপ্রাইজ" নামের নাইটকোচের ধাক্কয়  মোটরসাইকেল আরোহীর একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছে।রোববার (৩০ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার ছাইতনতলা এলাকায়   এই দূর্ঘটনা ঘটে।

 নিহতের নাম মিঠুন কুমার দাস(৪৩),সে হরিনগর গ্রামের শিক্ষক রতন কুমার দাসের ছেলে।আহতের নাম এমদাূুল হক (৩৭), সে নাচোল উপজেলার কাজলা গ্রামের মুনসুর আলীর ছেলে।

স্থানীয়রা জানায়,তারা বাইক যোগে যাবার সময় পথিমধ্যে উপজেলার বছাইতন তলা নামকস্থানে পৌঁছলে ঢাকাগামী নাইটকোচ "ম্যাক্স এন্টারপ্রাইজ" যার নম্বর-ঢাকা মেট্রো-ব-১২-১৬৬৩ কোচটি  মোটর বাইকটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে মোটরসাইকেল চালক মিঠুন কুমার দাস রাস্তায় ছিটকে পড়লে, বাসের চাকায় তার মাথা পিস্ট হয়ে ঘটনা স্থলে মারা যান। অপর বাইক আরোহী এমদাদুল হক গুরুতর আহন হন।খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটিদল দ্রুত আহত এমদাদুল হককে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় সরকারী হাসপাতালে নিয়ে যান। 

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান  ঘটনাটি নিশ্চিত করে বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে যান এবং নাইটকোচ ও চালক আব্দুর রহমানকে আটক করে পুলিশে হেফাজতে নেয়া হয়েছে।

ওসি আরো জানান,নিহত মিঠুন দাসকে আইনি প্রক্রিয়া শেষে নিহত মিঠুন দাসের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।