নিয়ামতপুরে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন

Inauguration of drinking water points and hand washing stations
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০১ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০১ ডিসেম্বর ২০২৫ ০৫:৪৭ অপরাহ্ন
নিয়ামতপুরে  ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন
নিয়ামতপুরে বেসরকারি সংস্থা ব্র্যাক ওয়াশ কমিউনিটির উদ্যোগে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে বেসরকারি সংস্থা  ব্র্যাক ওয়াশ কমিউনিটির উদ্যোগে ড্রিংকিং ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর)  দুপুরে  নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর  উদ্বোধন করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মোছা. মুর্শিদা খাতুন। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোপাল চন্দ্র,ব্যবস্থাপনা কমিটির সভাপতি চৌধুরী তানভীর আহমেদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির টেকনিক্যাল কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার আফরোজা আক্তার, জেলা ব্যবস্থাপক সাজ্জাদ হোসেনসহ সকল শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীবৃন্দ।  

উদ্বোধনকালে বক্তারা বলেন, এই ওয়াটার পয়েন্ট ও হ্যান্ড ওয়াশিং স্টেশন শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং সুস্থ জীবনযাত্রা আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।