জুলাই যোদ্ধা পরিচয়ে সাংবাদিকদের ঘরে আটকিয়ে রাখার হুমকি
রাজশাহীতে জুলাই যোদ্ধা পরিচয়ে সংবাদ সম্মেলন চলাকালে সাংবাদিকদের তালাবন্ধ করে হাগু- মুতু বন্ধ করার হুমকি দিয়েছেন এক এনসিপি নেতা।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর পর্যটন মোটেলে এনসিপির জেলা কমিটির নেতাদের সংবাদ সম্মেলন চলা অবস্থায় এ হুমকি দেন। ঐ জুলাইযোদ্ধার( এনসিপি) নাম মো. শোয়াইব।
সাংবাদিকদের তোপের মুখে পড়ে তিনি বলেন, ‘আমি প্রতিনিধি হিসেবে গেছি, অবস্থান নিসি। ভেতরে কী হচ্ছিল আমরা অবগত না। কাজ বন্ধ করা হোক দুশমনি নাই। আপনারা আমার ভাই। বন্ধ করার জন্য গেছি। উল্টাপাল্টা একটু আচরণ হয়েছে, আমাদের, যদি ভুল হয়ে থাকে, আমি সরি। ভুল হতেই পারে। স্বীকার করছি আমার ভুল।’
শোয়াইব বলেন, আমি এনসিপির পদে নাই। আমি জুলাই যোদ্ধা হিসেবে গেছি। আমার ঠিক হয়নি। তবে ইনটেনশন খারাপ ছিল না। এ সময় তার পক্ষ নিয়ে ভুল স্বীকার করেন এনসিপির কয়েকজন নেতা। তারা বলেন, ও ভুল করেছে। বলার ধরণ পায়নি। অবশ্যই ভুল বলেছে। মাফ করে দেন।
জানা গেছে,এই জুলাই যোদ্ধা পরিচয় দান করীএনসিপি নেতা শোয়াইব। তিনি গত ৩১ আগস্ট রাজশাহী শহরের আসাম কলোনিতে দুই নারীকে খুঁটিতে বেধে নির্যাতন করেছেন। অজ্ঞাত কারনে ওই ঘটনায় থানায় মামলা হলেও তিনি আসামি হননি।
অন্যদিকে তিনি গত ৫ আগস্ট রাজশাহী রেল স্টেশনে প্রকাশ্যে ট্রেনের সামনে দাঁড়ীয়ে ট্রেনে ঢিল ছোঁড়ে।
ট্রেনে পাথর ছোঁড়া দণ্ডনীয় অপরাধ হলেও জুলাই যোদ্ধার দাপটে তিনি পার পেয়ে যান। (সব ঘটনার ভিডিও মিডিয়ার কাছে সংরক্ষিত আছে)তার নানা কর্মকাণ্ডের খবর সাংবাদিকসহ নগরবাসি সকলেই জানেন।
বার তিনি অনাঙ্খিত ঘটনা ঘটলালেও আইনের আওতায় না আসায় আবারো ১লা ডিসেম্বর বিজয় মাসের প্রথমদিনে তিনি সাংবাদিকদের তালাবদ্ধ করে বদ্ধঘরে হাগুমুতু করিয়ে মেরে ফেলতে রাখতে চেয়েছেন। প্রশ্ন উঠেছে তিনি কি সন্ত্রাসী না নেতা এ বিষয়ে এনসিপির রাজশাহী মহানগর কমিটির আহবায়ক মোবাশ্বের আলী "বিজয় বাংলাকে" বলেন, ওরা বৈষম্য বিরোধীর ছেলে পেলে। আন্দোলন সংগ্রামে সব সময়-ই-ছিল। তবে তারা এনসিপির কমিটিতে নেই।
মোবাশ্বের আরও বলেন, তাদের আজকের আচরণটা নীতিগতভাবে আচরণ হয়নি। সাংবাদিকদের সঙ্গে কেন খারাপ ব্যবহার করবে? এটা বিব্রতকর আচরণ। অল্পবয়স্ক ছেলেপেলে, তারা বুঝতে পারেনি। এরকম আচরণে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি বিব্রতকর অবস্থায় পড়ছে।