রেলের উন্নয়নে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রেল
রেলওয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ও রুপরেখা বাস্তবায়নে অঙ্গিকারাবদ্ধ রেল। এটি বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রম উন্নয়ন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) রেল ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফাওজুল কবির খান, উপদেষ্টা, রেলপথ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), রেলপথ মন্ত্রণালয়। সভার সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলাম।এ সময় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনসহ রেলওয়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় রেলওয়ের চলমান প্রকল্পসমূহ, নতুন রুট সম্প্রসারণ, যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা জোরদার, প্রযুক্তিনির্ভর সেবা বিস্তার ও ব্যবস্থাপনা সংস্কারসহ নানামুখী বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা হয়। কর্মকর্তারা মাঠপর্যায়ের বাস্তব সমস্যাবলি তুলে ধরেন এবং তা উত্তরণের জন্য প্রয়োজনীয় নীতি সহায়তা ও সমন্বয়ের প্রস্তাবনা দেন।
এছাড়া রেলওয়েকে আরো আধুনিক, নিরাপদ ও জনগণের আস্থা অর্জনের মতো প্রতিষ্ঠানে রূপান্তরের গুরুত্ব তুলে ধরে বলেন,“রেলখাত হলো দেশের আর্থসামাজিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। রেলওয়ের উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।”
সভায় রেলওয়ের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।