নিয়ামতপুরে ওসিকে বিদায়ী সংবর্ধনা

Farewell reception for OC
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ০৩ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ন
নিয়ামতপুরে ওসিকে বিদায়ী সংবর্ধনা
নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানকে বদলি জনিত কারণে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় থানা কমপ্লেক্সে ভবনে ওসির কার্যালয়ে নিয়ামতপুর প্রেস ক্লাব এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে । এ সময়  প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি হাবিবুর রহমানের  হাতে সম্মাননা স্মারক  তুলে দেওয়া হয়।

প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজুসহ এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সভাপতি রুহুল আমিন, দপ্তর সম্পাদক  রনজিত কুমার, সদস্য জাকির হোসেন,  আব্দুল করিম প্রমুখ।

সদ্য বিদায় নেওয়া (ওসি) হাবিবুর রহমান  বলেন, সাংবাদিকরা দেশের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে। সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য উপস্থিত প্রেস ক্লাবের সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

প্রেসক্লাবের পক্ষ থেকেও ওসির সুস্বাস্থ্য কামনা করে নতুন কর্মস্থলের জন্য  শুভকামনা জানানো হয়।