কক্সবাজারে ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে লুৎফর রহমান কাজল এর মতবিনিময় সভা
কক্সবাজার-৩ সংসদীয় আসনের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের সাথে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৩ ডিসেম্বর বিকেলে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে আয়োজিত মতবিনিময় সভার শুরুতে ফুল দিয়ে বরণ করা হয় সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজলকে।
মতবিনিময় সভায় লুৎফর রহমান কাজল বলেন, ক্রীড়ায় রাজনীতিকরণ ও দলাদলি ভালো না। প্রকৃত ক্রীড়াবিদদের ক্রীড়ায় নেতৃত্বে থাকা দরকার। সকলের কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করে জেলার ক্রীড়া উন্নয়নে সবসময় পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য ওয়াহিদুজ্জামান, সাবেক ফুটবলার রফিকুল হুদা চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বিশিষ্ট ফুটবল কােচ সুধীর বড়ুয়া ভুলু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার আবছার উদ্দিন, সোনালী অতীত ফুটবল ক্লাব কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদ, কারাতে কোচ উদয় শংকর পাল মিঠু, সাবেক ফুটবলার এম. জাহেদ উল্লাহ, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সরওয়ার রোমন, সাবেক কার্য নির্বাহী সদস্য আলীরেজা তসলিম, জেলার ফুটবল কােচ মাসুদ আলম, সোনালী অতীত ফুুটবলের ওমর ফারুক, রেফারী এসোসিয়েশনের আবুল কাশেম কুতুবী, ছৈয়দ করিম, সোনালী অতীত ফুটবল ক্লাব ঈদগাঁও উপজেলা সভাপতি আবদুল মজিদ, সদস্য সচিব হারুন অর রশিদ, ক্রীড়া সংগঠক ফাহিমুর রহমান ও উশু সংগঠক শেখ সেলিম।
উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী আনোয়ার কামাল, জেলা দলের ফুটবল কোচ খালেদ হোসাইন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্য নির্বাহী সদস্য আবছার উদ্দিন, বাহারছড়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, যুবনেতা জয়নাল আবেদীন, জাতীয় উশু কোচ মো: ছিদ্দিকুল ইসলাম, কারাতে কোচ জয়দেব পাল, ক্রীড়া সাংবাদিক ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, সাবেক ফুটবলার আতিক, আমিন, কারাতে খেলোয়াড় আইমন, জনি, আরাফাত ও আরিফ প্রমুখ।