শমসের নগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

The youth was killed
অনলাইন ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০৪ ডিসেম্বর ২০২৫ ০১:০১ অপরাহ্ন
শমসের নগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শমসের নগর সীমান্তে ভারতের বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর রাতে জগতবের ইউনিয়নের পচাভাণ্ডার ৫ নং ওয়ার্ডের সেরাজুল ইসলামের পুত্র সবুজ (২২) নামের ওই যুবক নিহত হন।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, সবুজ গরু পার করার উদ্দেশ্যে সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এলাকায় গেলে ভারতীয় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন এই মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় বিএসএফকে প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। 

এছাড়া ৬১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানিয়েছেন, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে।