৪ ডিসেম্বর পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ পর্ব
ময়মনসিংহের গাড়ো পাহাড়ের পাদদেশে বকশী গঞ্জের কামালপুর গ্রাম। সীমান্ত ঘেসা এ অঞ্চলে প্রতিদিনই চলছিল মুক্তিবাহিনীর দুঃসাহসিক অ্যকশন অপারেশন ।
২৮ জুলাই বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজের সাথে রেকি করার সময় তার সাথে থাকা সুবেদার হাই ,নায়েক সুবিধার শফি ও অন্যান্যরা প্রাণপণ অ্যাডভান্স করার সময় দুইজন শহিদ হন। পরের দিন পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান জেনারেল নিয়াজি সেখানে এসে অবস্থান শক্তিশালী করার নির্দেশ দেয়। এরপর দিন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজ সঙ্গীদের নিয়ে উর্দুতে চিৎকার করে বলেন "সময় এসে গেছে স্যারেন্ডার কর তা না হলে জীবন্ত ছাড়বো না" ক্যাপ্টেন সালাউদ্দিন সঙ্গীদের অনুরোধ না শুনে ঝুঁকি নিয়ে তীব্র অ্যাকশনের সময় ২৮ সহ জন শহিদ হন। আহত হন ৬৭ জনসহ ক্যাপ্টেন হাফিজ। মুক্তিবাহনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কর্নেল এম এ জি ওসমানী অপারেশনের পদ্ধতি পরিবর্তন করে মুক্তিযোদ্ধাদের সিলেট অঞ্চলে সরিয়ে নেন।
পাকিস্তান থেকে ঝুঁকি নিয়ে চলে আসা আবু তাহের ,জিয়াউদ্দিন প্রমুখ এই ১১ নং সেক্টরে যুক্ত হলে ১১ নং সেক্টর কে পুনঃ গঠন করে আবু তাহেরকে দায়িত্ব দিয়ে আশেপাশের অঞ্চলকে এই সাবসেক্টরের অধীনে নেয়া হয়। ১৪ নভেম্বর ভয়াবহ অ্যাকশনে বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার মেজর আবু তাহের আহত হয়ে পড়ে গেলে সকলে হতাশ হয়ে যায় । তিনি হাসি মুখে তাদের প্রেরণা দিতে থাকেন । বিমান বাহিনীর উইং কমান্ডার হামিদুল্লাহ খানকে৷ এই সেক্টরের দায়িত্ব দেয়া হয়। পাকিস্তানি সৈন্যরা অবরুদ্ধ হয়ে পড়লে মিত্র বাহিনীর ৯৫ মাউন্ট ব্রিগেডের প্রধান হরদেব সিং পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণ করানোর জন্য মুক্তিযোদ্ধাদের সাথে বৈঠক করার পর সাদা পতাকা ও চিঠি নিয়ে তাদের কাছে যায় কিশোর বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদ ।
সে ফিরে না আসলে বীর মুক্তিযোদ্ধা আনিসুল ইসলাম শন্তু সেখানে যান তিনিও ফিরে না আসলে সবাই চিন্তিত হয়ে উঠে। মিত্রবাহিনীর চরম বিমান অ্যাকশনে তারা আত্নসমর্পণের সিদ্ধান্ত নেয়। জীবন্ত ফিরে আসেন বীর মুক্তিযোদ্ধাআনিসুল ইসলাম শন্তু । পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন আহসান মানিক তার বাহিনী সহ অন্যান্যদের নিয়ে আত্মসমর্পণ করে। পাওয়া যায় কিশোর বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদকে। এই দিনটি ছিল ১৯৭১ সালের ৪ ডিসেম্বর। কামালপুর বাসীদের কাছে অন্যরকম একদিন। এটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর প্রথম আত্মসমর্পণ পর্ব। এ ঘটনাটি আজও অনেকের কাছে অজানা শুধু তাই নয় অ্যাকশন অপারেশনে অবদান রাখা । অনেকে হয়েছেন অবহেলিত তাদের কথা কেউ বলে না তেমন একটা শোনা ও যায় না।
তথ্য সুত্র : হারিসুল ইসলাম
লেখক : তথ্য সংগ্রাহক সমাজ ও সাংস্কৃতিক কর্মী