চাঁপাইনবাবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

Prayer mahfil held for Begum Khaleda Zia's recovery
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন সারা বাংলা
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৫ ডিসেম্বর ২০২৫ ০৮:০০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

  বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বৈকালে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়েছে।দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক ভিপি ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোমস্তাপুর  উপজেলা শাখার আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর বিএনপি'র সহ-সভাপতি সুমন হোসেন, পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ইসরাইল হোসেন,মোসাদ্দেক হোসেন তুষার, সহ সাধারণ সম্পাদক রবিউল  ইসলাম বাবু, শাজাহান পুতুলসহ 

উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।