রাজশাহীতে পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা সভা
রাজশাহীতে খান ফাউন্ডেশন 'ভয়েসেস ফর চেঞ্জ' প্রকল্পের বাস্তবায়নে পাবলিক প্রসিকিউর (পিপি), অতিরিক্ত পিপি, এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৬ ডিসেম্বর) বেলা ১১টায় এস কে ফুড কনভেনশন সেন্টারে বাস্তবায়ন সহযোগী সংস্থা সমতা নারী উন্নয়ন সংস্থা ও লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর যৌথ আয়োজনে এবং সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র আর্থিক সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়ন, উপজেলা এবং জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আইনী সহযোগীতার অভিজ্ঞতা, আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ এবং আইনি প্রতিকার সহজলভ্য করতে আইনজীবীদের করণীয় বিষয়ে আলোচনা হয়।
আলোচনা সভায় লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন এর সভাপতিত্বে এবং খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও আদর্শ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সখিনা খাতুন।
সভায় উম্মুক্ত আলোচনায় অংশ নেন আইনজীবী দিনা লাইলা, সিনিয়র আইনজীবী মাহামুদুর রহমান রুমন, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, নুসরাত মেহেজাবিন, পিনাকল স্টাডি হোম এর প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, লফস’র প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি)।
উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরিয়া খাতুন, নিপা খাতুন, পরিবর্তন’র প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক, শিক্ষক সুর্পনা ভদ্র, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, আইনজীবী গালিব, শিক্ষক কামনা পাল, চামিলি খাতুন ও উন্নয়ন কর্মী মুক্তা সরকার, খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই চন্দ্র সরকার প্রমূখ।