শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন
বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত ও পুরস্কার বিতরণ
Football
রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ ও জেলা ক্রীড়া অফিসের উদ্দ্যোগে রাজশাহী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়। গতকাল শনিবার(৬ডিসেম্বর) বিকেলে অনুষ্টিত প্রতিযোগিতায় শারীরিক শিক্ষা কলেজ ৩-০ গোলে জেলা ক্রীড়া অফিসকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন নেশকোর নির্বাহী পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ উন্নয়ন) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ। এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম।