পবায় জাসাস'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

Prayers and distribution of winter clothes for Begum Khaleda Zia's recovery
নিজস্ব প্রতিবেদক ০৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৬ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৬ অপরাহ্ন
পবায় জাসাস'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ
পবায় জাসাস'র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

পবায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শেষে অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস মহানগর এর আহবায়ক এ্যাড. মো. রজব আলী, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন মহানগর এর সদস্য সচিব মো. সেলিম রেজা।

জাসাস পবা উপজেলার সাবেক সভাপতি মো. একরাম হোসেন সরকার এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসলাম আলি এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাস নেতা অধ্যক্ষ আব্দুল মান্নান, অধ্যাপক মো. আমজাদ হোসেন, সহকারী শিক্ষক জাইদুর রহমান, সহকারী শিক্ষক মোশাররফ হোসেন, সোলেমান হোসেন, রায়হান আলী জুয়েল, মিজু আহম্মেদ, আক্কাস আলী, এমরান নুর ঝলক সহ পবা জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।