দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

Worker dies in wall collapse
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৭ ডিসেম্বর ২০২৫ ০৯:০৬ অপরাহ্ন
দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
কক্সবাজারে ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

কক্সবাজারে ভবনের দেয়াল ধসে আমজাদ হোসেন (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আমজাদ পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার শফি আলমের ছেলে এবং রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য।

রবিবার বিকেলে রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত আমজাদের ভাই আজাদ বলেন, আমার ভাই একজন শ্রমিক। সকালে দশের ঘোনা এলাকার কালা মুন্সির ঘরে দেয়াল ভাঙ্গার কাজ করার সময় একটা দেয়াল ভেঙ্গে পড়লে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে আমজাদকে পেকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাজাখালী ইউনিয়ন পরিষদের সচিব আল আমিন বলেন, একজন শ্রমিক নিহত হয়েছে বলে জানতে পেরেছি । তিনি স্থানীয় রাজাখালী ইউনিয়ন তাঁতীদলের আহবায়ক কমিটির সক্রিয় সদস্য ছিলেন।