নাটোরে রেল লাইনে ফাটল , ট্রেন চলাচল বন্ধ ঘোষণা
Crack in railway line in Natore
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন রেল লাইনে ফাটল দেখা দিয়েছে। এতে সাময়িকভাবে ১ নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে স্টেশন কর্তৃপক্ষ। তবে অন্যান্য লাইনে ট্রেন চলছে স্বাভাবিক রয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাধনগর রেল স্টেশন এলাকার মাছ বাজার সংলগ্ন ১ নম্বর লাইনে স্থানীয়রা প্রথম ফাটলটি দেখতে পান। পরে তারা দ্রুত বিষয়টি স্টেশন মাস্টারকে অবগত করেন।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আব্দুল আওয়াল এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তীব্র ঠান্ডার কারণে রেল লাইন ফেটে গেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। রেল লাইনে ফাটল মেরামতের কাজ দ্রুত সম্পন্ন করে ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।