ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২

Killed 2
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৯ ডিসেম্বর ২০২৫ ০৮:১৭ অপরাহ্ন
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালকসহ নিহত ২
কক্সবাজারে মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

কক্সবাজারে মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হ্নীলা মৌলভীবাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে সিএনজিচালক মো. ফারুক (৩৮) ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ইনচার্জ নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী অটোরিকশার সঙ্গে মাছবোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ফারুক ও গাড়িতে থাকা ইমানসহ দুজন ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় । এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।