রাজশাহীর বারনই নদীতে ধসে পড়লো পাকা রাস্তা, ৫০ গ্রামবাসীর দুর্ভোগ

Paved road collapses into Baronai River
আবুল কালাম আজাদ(রাজশাহী) ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ(রাজশাহী) ০৯ ডিসেম্বর ২০২৫ ০৯:২৮ অপরাহ্ন
রাজশাহীর বারনই নদীতে ধসে পড়লো পাকা রাস্তা, ৫০ গ্রামবাসীর দুর্ভোগ
রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ থেকে পবার নওহাটা পর্যন্ত পাকা সড়কের ডান পাশের প্রায় ৩শ মিটার অংশ বারনই নদীতে ধসে পড়েছে।

রাজশাহীর বাগমারা উপজেলার মোহনগঞ্জ থেকে পবার নওহাটা পর্যন্ত পাকা সড়কের ডান পাশের প্রায় ৩শ মিটার অংশ বারনই নদীতে ধসে পড়েছে। ফলে সড়কটি দিয়ে ভারী ও মাঝারি ধরনের যানবাহন চলাচল একদমই বন্ধ হয়ে গেছে। এতে চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয় এলাকার পরিবহনমুখী প্রায় ৫০টি গ্রামের মানুষ। খবর পেয়ে এলজিইডি কর্মকর্তারা ট্রাফিক সাইন স্থাপন ও বালু ফেলে 'হালকা' যানবাহন চলাচলের ব্যবস্থা করলেও স্থানীয়দের দাবি, ধারাবাহিকভাবে সড়কটি যেভাবে নদীতে ধসে পড়া শুরু হয়েছে, অতি দ্রুত কার্যকর পরিকল্পনার মাধ্যমে তা পুনমেরামত না করলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

৯ ডিসেম্বর সরেজমিন ঘুরে দেখা যায়, বাগমারার মোহনগঞ্জ থেকে পবা উপজেলার নওহাটা পর্যন্ত সংযোগ সড়কের চেইনেজ ৫০০ মি. থেকে ৮০০ মি. পর্যন্ত অংশের (ডান পার্শ্ব) প্রায় ৩০০ মিটার পার্শ্ববর্তী বারানই নদীতে ধসে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ধসের পরিমাণ প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে।

গত ৩০ নভেম্বর আকস্মিকভাবে সড়কটি ধসে যাওয়ায় ওই পথগামী ভারী ও মাঝারি ধরনের সকল যানবাহন। এমনকি পায়ে হেঁটে চলাচলও পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়তে হয় পরিবহনমুখী জনসাধারণকে। খবর পেয়ে উপজেলা প্রকৌশলী মুনছুর রহমানের নেতৃত্বে উপজেলা এলজিইডি'র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনা এড়াতে তাদের তত্ত্বাবধানে সেখানে ট্রাফিক সাইন স্থাপন করা হয় এবং বালু ও অন্যান্য সামগ্রী দিয়ে আপাতত পায়ে হাঁটার মতো চলাচলের ব্যবস্থা করা হয়। তবে ভারি ও মাঝারি ধরনের যানবাহন চলাচল এই পর্যন্ত বন্ধ আছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সড়কটি দিয়ে ৫০টি গ্রামের প্রায় হাজার-হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাগমারার চকহায়াতপুর, মোহনগঞ্জ এলাকার মানুষ।