কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমান

Sajedur Rahman
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১০ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১০ ডিসেম্বর ২০২৫ ১১:২২ পূর্বাহ্ন
কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমান
কক্সবাজার জেলার নবাগত পুলিশ সুপার সাজেদুর রহমান

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পর্যটন নগরী কক্সবাজারের অপরাধ নিয়ন্ত্রণ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার স্বার্থে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান।

৩০ নভেম্বর ২০২৫ খ্রি. কক্সবাজার জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি। সাজেদুর রহমান বগুড়া জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ২৭ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। 

ইতোপূর্বে তিনি পুলিশ সুপার, এসবি, ঢাকা এবং পুলিশ সুপার, হবিগঞ্জ জেলা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।