রাজশাহী রেল স্টেশনে যাত্রী নিরাপত্তায় অযাচিত প্রবেশ নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম টিকিট চালু
রাজশাহী রেলওয়ে স্টেশনে আবারও প্ল্যাটফর্ম টিকিট দেওয়া শুরু হয়েছে। দীর্ঘদিন পর এই ব্যবস্থা চালু হওয়ায় যাত্রীদের রিসিভ করতে আসা পরিবার-পরিজন ও পরিচর্যার প্রয়োজন থাকা যাত্রীদের সহায়তা করতে আগ্রহীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
প্ল্যাটফর্মে প্রবেশের জন্য নির্ধারিত মূল্য পরিশোধ করে এখন থেকে যেকোনো ব্যক্তি বৈধভাবে প্ল্যাটফর্মে ঢুকে যাত্রীকে নামানো, উঠিয়ে দেওয়া বা প্রয়োজনীয় সহায়তা দিতে পারবেন। রেল কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এবং স্টেশনে অযাচিত ভিড় নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
স্টেশন এলাকায় দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, প্ল্যাটফর্ম টিকিটের মাধ্যমে রেলস্টেশনের নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে। একই সঙ্গে টিকিট ছাড়া অপ্রয়োজনীয় লোকজনের প্রবেশ কমে শৃঙ্খলা বজায় থাকবে।
যাত্রীরা বলছেন, প্ল্যাটফর্ম টিকিট চালু হওয়ায় তাদের জন্য ট্রেনে উঠা-নামার সময়ে পরিবার বা সহযাত্রীদের সহযোগিতা পাওয়া সহজ হবে।
পশ্চিম রেলের মহাব্যবস্থাক ফরিদ আহমেদ বলেন,রাজশাহী রেল স্টেশন সংরকক্ষিত এলাকা।
কোন কাজ ছাড়াই অনেকেই প্লাট ফরমে আড্ডা দেয়ে,হাঁটাহাঁটি করে। যার ফলে যত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হতে সমস্যা হয়।তাই যাত্রীদের নিরাপত্তায় প্ল্যাটফর্ম টিকিট চালু করা হয়েছে।
এর ফলে বহিরাগতদের আড্ডার পাশাপাশি স্টেশন প্লাটফরমে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে।
বিষয়টি চলমান রাখতে প্ল্যাটফর্ম টিকিট ইস্যু ও প্রবেশ ব্যবস্থাপনা সার্বক্ষনিক মনিটরিং করার কথাও জানিয়েছেন এই কর্মকর্তা।