নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Final game of Upazila Administration Football Tournament held in Niamatpur
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ১০ ডিসেম্বর ২০২৫ ০৭:৩৫ অপরাহ্ন
নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ছবিঃ- বিজয় বাংলা

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ।

ইউনিয়ন ভিত্তিক এ টুর্নামেন্টের আয়োজন করে নিয়ামতপুর উপজেলা প্রশাসন।  বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

ফাইনাল খেলায় নিয়ামতপুর সদর ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করে ভাবিচা ইউনিয়নের। জাঁকজমকপূর্ণ এ ফাইনাল খেলা দেখতে দর্শকের উপচে পড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের খেলায় কোন দল গোল না পেলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে  ভাবিচা ইউনিয়ন ৪-২ গোলে নিয়ামতপুর সদর ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 প্রধান অতিথি তাঁর বক্তব্যে  বলেন, খেলাধুলা মানসিক বিকাশে সহায়তা করে। শারীরিক সুস্থতা ও মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে জানান তিনি। 

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।