ব্রেকিং নিউজ:-

রাজশাহীতে ৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নলকূপে পড়ে যাওয়া সেই শিশু

Child who fell into tubewell in Rajshahi not rescued even after 5 hours
রাজশাহী ব্যুরো:- ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন বিশেষ সংবাদ
রাজশাহী ব্যুরো:- ১০ ডিসেম্বর ২০২৫ ০৮:১৮ অপরাহ্ন
রাজশাহীতে ৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নলকূপে পড়ে যাওয়া সেই শিশু
রাজশাহীতে ৫ ঘণ্টায়ও উদ্ধার হয়নি নলকূপে পড়ে যাওয়া সেই শিশু

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে একটি দুবছরের শিশু পড়ে গেছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এক জমির মাঠে এ ঘটনা ঘটে।ওই শিশুটির নাম স্বাধীন। সে ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। 

এদিকে, ৩০ ফিট গভীর ওই গর্ত থেকে প্রায় ৫ ঘণ্টায়ও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে তারা।


কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন বলেন, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের দুবছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিকে দেখতে যায়। এ সময় শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। হঠাৎ ওই পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে মধ্যে পড়ে যায় সে।

তারা আরও বলেন, শিশুটির মা-বাবা চেষ্টা করে শিশুটিকে তুলতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসে জানানো হলে তারা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন বলেন, মাটিতে পুঁতে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। গর্তে মধ্যে পড়ে গিয়ে আমার বাচ্চা মা, মা করে জোরে জোরে কাঁদছে। গর্তের মধ্য থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না।

স্থানীয়দের অভিযোগ, নলকূপের মালিক স্থানীয় তাহের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ডিপের পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রেখেছিলেন। কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, বাচ্চাটি উদ্ধারের জন্য ৫ ঘণ্টা ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যাবে। উদ্ধার কাজ চলছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি টিম নিয়ে আসা হয়েছে। এছাড়াও রাজশাহী থেকে এসেছে।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে।