নিলামে কোন ক্রিকেটারদের কিনবে কলকাতা, যা জানা গেল

Which cricketers will Kolkata buy in the auction?
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৪ অপরাহ্ন
নিলামে কোন ক্রিকেটারদের কিনবে কলকাতা, যা জানা গেল
..সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর আসন্ন আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। ১০ দলই চাইবে সেরা স্কোয়াড সাজাতে। তবে এবারের মিনি নিলামে সবচেয়ে বেশি নজর থাকবে কলকাতা নাইট রাইডার্সের ওপর। সবচেয়ে বেশি ৬৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নামছে তারা। কেকেআরের কোচের দায়িত্ব পাওয়া অভিষেক নায়ার এবার নতুন করে শুরু করতে চান। নিলামে কাদের দিকে নজর থাকবে শাহরুখ খানের দলের?

ক্রিকেটার ধরে রাখার ক্ষেত্রেই কলকাতার পরিকল্পনা কিছুটা আঁচ করা গেছে। আন্দ্রে রাসেল, বেঙ্কটেশ আয়ারের মতো ‘পুরোনো’দের ঝেড়ে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তাতে এক দিকে যেমন নতুন ক্রিকেটার কেনার সুযোগ হয়েছে, তেমনই বড় অঙ্কের টাকাও এসেছে নাইটদের পকেটে।

আইপিএলের নিলামের আগে অভিষেক ছিলেন নারী আইপিএলের নিলামেও। সেখানে ইউপি ওয়ারিয়র্জের কোচ তিনি। নিলামের আগে প্রায় পুরো দলকে ছেড়ে দিয়েছিল ইউপি। নিলামের টেবিল থেকে ভালো দল গড়েছে তারা। কেকেআরের মতো ইউপিও নিলামে সবচেয়ে বেশি টাকা নিয়ে নেমেছিল। ফলে ক্রিকেটার কেনার লড়াইয়ে সুবিধা হয়েছে তাদের।

অভিষেক নিলামে কী পরিকল্পনা নিয়ে নামবেন তার একটা ইঙ্গিত দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সাবা করিম। জিয়ো হটস্টারে করিম বলেন, “অভিষেক সব সময় নতুন করে শুরু করতে চায়। এটাই ওর বিশেষত্ব। আমি নিশ্চিত, কেকেআরের ক্ষেত্রেও সেটা দেখা যাবে। ও জানে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য ওর কাদের প্রয়োজন। তাদের আগে নেবে। সেই তালিকায় বড় নাম হয়তো থাকবে না। কিন্তু কার্যকরী ক্রিকেটার থাকবে। তারপর বাকিদের দিকে নজর দেবে। সেই কারণে, নিলামের আগেই যাদের দরকার নেই তাদের ছেড়ে দিয়েছে অভিষেক। বাড়তি টাকা নিয়ে নামছে ও।”

ছেড়ে দেওয়া বেঙ্কটেশকে যে নিলামে আবার কেকেআরই কিনতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন করিম। তিনি বলেন, “বেঙ্কটেশকে আবার কেকেআর কিনতে পারে। কারণ, ওকে ২৩ কোটি ৭৫ লাখ টাকায় কিনে ওরা বুঝতে পেরেছে যে, বেশি টাকা দেওয়া হয়ে গিয়েছে। তাই ওকে ছেড়ে দিয়েছে। এবার বেঙ্কটেশের জন্য খুব একটা লড়াই হবে না। ফলে ওকে কম টাকায় পেতে পারে কেকেআর।”