রাজশাহী সাংবাদিক মন্জুরুল হকের মৃত্যু বার্ষিকী পালন

Rajshahi journalist Manjurul Haque's death anniversary observed
নিজেস্ব প্রতিবেদক: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিজেস্ব প্রতিবেদক: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:২৮ অপরাহ্ন
রাজশাহী সাংবাদিক মন্জুরুল হকের মৃত্যু বার্ষিকী পালন
রাজশাহী সাংবাদিক মন্জুরুল হকের মৃত্যু বার্ষিকী পালন

মন্জুরুল হক ছিলেন রাজশাহী সাংবাদিক অঙ্গনের একজন নিবেদিত ব্যক্তিত্ব । তার অবদান কখনো ভোলার নয়, তার মাধ্যমে বহু সাংবাদিক সৃষ্টি হয়েছে। তিনি ছিলেন সাংবাদিক অঙ্গনে মামা, গুরু হিসেবে পরিচিত। 

মফস্বল সাংবাদিকদের অধিকার আদায়ে তিনি ছিলেন প্রথম সারির একজন।

রাজশাহী প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সহ সভাপতি মরহুম মন্জুরুল হকের ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজশাহী প্রেস ক্লাবে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি সাংবাদিক সাইদুর রহমানের সভাপতিত্তে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহমেদ সফিউদ্দিন, সরকার শরফি উদ্দিন, ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আসলাম উদ দৌলা, মানবধিকার কর্মী আয়ুব আলী, মরহুমের ছোটভাই ওয়ালিউর রহমান বাবু প্রমুখ। 

বক্তব্য পর্ব শুরুর আগে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষ পর্বে মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও পারিবারিক ভাবে দোয়া ও কবর জিয়ারত করা হয়েছে।