পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারী আটক

22 smugglers arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১২ ডিসেম্বর ২০২৫ ০৬:৪১ অপরাহ্ন
পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারী আটক
পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারী আটক

কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ ২২ পাচারকারী আটক হয়েছে।

বিজয়বাংলা নিউজকে কোস্ট গার্ড জানিয়েছে, গতকাল সংঘবদ্ধ পাচারকারী চক্র এসব মালামাল পাচার করবে তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মালামাল উদ্ধারের পাশাপাশি পাচারকারীদের ধরা হয়। 

কোস্ট গার্ডের সাগর পথে নিয়মিত টহল জোরদার রয়েছে৷ পাচারসহ যে কোন অপরাধ দমনে আন্তরিকতার সাথে কাজ করছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানান।