রাজশাহীতে সানাবিলে উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

Distribution of winter clothes (blankets) under the initiative of Sanabile
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১৩ ডিসেম্বর ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ন
রাজশাহীতে সানাবিলে উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ
"Spread Warmth to Create a Comfortable World " থিমে আজ অনুষ্ঠিত হলো সানাবিল - সচ্ছলতা উইন্টার ড্রাইভ -২০২৫।

"Spread Warmth to Create a Comfortable World " থিমে আজ অনুষ্ঠিত হলো সানাবিল - সচ্ছলতা উইন্টার ড্রাইভ -২০২৫। 

 প্রকল্পের আওতায় সানাবিল ফাউন্ডেশন এর অর্থায়নে ও  সচ্ছলতা এসোসিয়েশন এর সহযোগিতায় রাজশাহী সদর সহ ৩ টি উপজেলায়( পবা,বাঘা,দুর্গাপুর) ১৩০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে  শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। 


 উইন্টার ড্রাইভ প্রকল্পের কো অর্ডিনেটর সালমান ফার্সীর সভাপতিত্বে ও সচ্ছলতা এসোসিয়েশন এর অর্থ সম্পাদক ফারিজা ফৌজিয়ার সঞ্চালনায় সচ্ছলতা এসোসিয়েশন এর দাপ্তরিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় উইন্টার ড্রাইভ শীতবস্ত্র বিতরণের মূল অনুষ্ঠান। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাউট অঙ্গনে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রৌপ্য ইলিশ পদক প্রাপ্ত   প্রাপ্ত- সালেহ আহম্মদ, এলটি (লিডার ট্রেনার, বাংলাদেশ স্কাউটস) সাবেক বিভাগীয় লিডার ট্রেইনার প্রতিনিধি, রাজশাহী অঞ্চল। গ্রুপ সম্পাদক, থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ, রাজশাহী।


বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন  ওয়ালিউর রহমান বাবু, বিশিষ্ট সাংবাদিক,গবেষক, ইতিহাস পর্যালোচক ও তথ্য সংগ্রাহক। 

আরো উপস্থিত ছিলেন সানাবিল ফাউন্ডেশন এর প্রতিনিধি ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক মো: গোলাম সাকলায়েন, প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন  নাজমুস সাকিব, সাংগঠনিক সম্পাদক, সচ্ছলতা এসোসিয়েশন। 

এছাড়ও আহ্বায়ক : মো ইহতেশামুল আলম, সভাপতি, সচ্ছলতা এসোসিয়েশন সহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। এই প্রকল্প বাস্তবায়নে ভলান্টারি সার্পোট প্রদান করেন থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ এর সদস্যবৃন্দ।