হিংস্র সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর সংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর বাটার মোড় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্যানারে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর ওপর হামলার ঘটনা একই সূত্রে গাঁথা। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের সহিংসতা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচি চলাকালে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।