টিকিট বিহীন যাত্রী ধরতে ট্রেন ধারাবাহিক অভিযানে কমছে টিকিটবিহীন যাত্রী, বাড়ছে আয়

আবুল কালাম আজাদ( রাজশাহী ব্যুরো):- ১৩ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ( রাজশাহী ব্যুরো):- ১৩ ডিসেম্বর ২০২৫ ০৬:০৩ অপরাহ্ন
টিকিট বিহীন যাত্রী ধরতে ট্রেন ধারাবাহিক অভিযানে কমছে টিকিটবিহীন যাত্রী, বাড়ছে আয়
টিকিট বিহীন যাত্রী ধরতে ট্রেন ধারাবাহিক অভিযান

বাংলাদেশ রেলওয়ের পূর্ব ও পশ্চিম—দুই অঞ্চলে টিকিটবিহীন যাত্রীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ হাজার ৩৪৮ জন যাত্রীকে শনাক্ত করা হয়েছে। এদের কাছ থেকে মোট ১০ লাখ ৬২ হাজার ৪৬০ টাকা ভাড়া ও জরিমানা ৪ লাখ ৫৭ হাজার ১২৯ টাকা আদায় করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গত ২৩ নভেম্বর থেকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে নিয়মিতভাবে বিনা টিকিট যাত্রীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে রেলের আয় বাড়ছে এবং টিকিটবিহীন যাত্রীরা ট্রেনে ভ্রমণের সুযোগ কম পাচ্ছেন। যাত্রীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থায়ীভাবে এমন অভিযান চালু রাখার দাবি জানিয়েছেন।

রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যানুসারে, ১১ডিসেম্বর পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে মোট ১৬০ টি ট্রেনে অভিযান চালানো হয়। এতে শনাক্ত করা হয় ৭ হাজার ৩৪৮ জন টিকিটবিহীন যাত্রীকে।

পশ্চিমাঞ্চলের অভিযান:-

১২ ডিসেম্বর অভিযানে শ্চিমাঞ্চলে ৯১ জন টিটিই অংশ নেন। তারা ৮৩টি ট্রেনে টিকিট পরীক্ষা করেন। এতে ৪,০৯৮ জন টিকিটবিহীন যাত্রী ধরা পড়ে।

এই অভিযানে ভাড়া আদায় হয়েছে ৫,৭৯,৩৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২,২১,২৭০ টাকা।

এছাড়া ১,২২৫টি টিকিট যাচাই করা হয়।

পূর্বাঞ্চলের অভিযান:-

 অন্যদিকে একই দিনে পূর্বাঞ্চলে ৯৮ জন টিটিই কার্যক্রমে অংশ নেন। তারা ৭৭টি ট্রেনে অভিযান পরিচালনা করেন। এতে ৩,২৫০ জন টিকিটবিহীন যাত্রী শনাক্ত হন।

ভাড়া আদায় হয়েছে ৪,৮৩,৫৩০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২,৩৫,৮৯৫ টাকা।

এ অঞ্চলে মোট ২,৬৬৬ টি টিকিট যাচাই করা হয়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, যাত্রীসেবা উন্নত করতে এবং টিকিটবিহীন ভ্রমণ প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।