কক্সবাজারের ২০ জন ক্ষুদে পদার্থবিজ্ঞানী এবার যাচ্ছে জাতীয় পর্যায়ে

People are election oriented now
* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন সারা বাংলা
* আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
কক্সবাজারের ২০ জন ক্ষুদে পদার্থবিজ্ঞানী এবার যাচ্ছে জাতীয় পর্যায়ে
সংগৃহীত ছবি

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ২০২৬-এর কক্সবাজার আঞ্চলিক পর্ব কক্সবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে মেডেল ও সার্টিফিকেট বিতরণ করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাং আমিরুল আনোয়ার চৌধুরী। এ সময় তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পদার্থবিজ্ঞানের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী ও কক্সবাজার সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মফিদুল আলম। 

তিনি বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, যুক্তিভিত্তিক চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এবার কক্সবাজার অঞ্চল থেকে নির্বাচিত ২০ জন ক্ষুদে পদার্থবিজ্ঞানী জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ অর্জন করেছে। তারা শিগগিরই ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে কক্সবাজার জেলার প্রতিনিধিত্ব করবে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মাধ্যমে দেশব্যাপী মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা হয়।